editors/Janakantha Pratidin
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট–২ (সদর–কচুয়া) আসনে ১০ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। আর সে লক্ষ্য বাস্তবায়নে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।


বাংলাদেশ জামায়াত ইসলামীর গোপালপুর ইউনিয়ন আমির শেখ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আসাদুল ইসলাম, মোহাম্মদ এনামুল কবির, এডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা শহীদুল আলম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম খান, ফকির আমিনুল ইসলাম, মাওলানা আলতাপ হোসাইন ও হাফেজ সাইদুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসনের কারণে দেশের মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এসব অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, জামায়াত ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।

তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুব সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনই হবে তার প্রধান অগ্রাধিকার। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশাসিত বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামীর বিকল্প নেই বলেও তিনি দাবি করেন।

জনসভায় তিনি জুলাইয়ের চেতনা বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, জনগণের মতামতের ভিত্তিতে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। এতে দেশ ও জাতির ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় আপসহীন ভূমিকা রেখে আসছে। আসন্ন নির্বাচনে জনগণ সচেতনভাবে ভোট দিলে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তারা মত প্রকাশ করেন।

জনসভা শেষে নেতাকর্মীরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20